গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Darjeeling বন্ধুদের সঙ্গে উত্তরবঙ্গে, দুর্ঘটনায় মৃত জুনিয়র ডাক্তার

    বন্ধুদের সঙ্গে উত্তরবঙ্গে, দুর্ঘটনায় মৃত জুনিয়র ডাক্তার

    0
    644
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বছর শেষে বন্ধুদের সঙ্গে উত্তরবঙ্গে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয়েছে এক জুনিয়র চিকিৎসকের। কলকাতার বাসিন্দা ওই চিকিৎসকের নাম সায়ন্তনী ভাদুড়ি।
    তাঁর সঙ্গে গাড়িতে থাকা আরও তিনজন জুনিয়র ডাক্তার আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। জানা গিয়েছে, পানিঘাটায় ঘুরতে যাচ্ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ৪ চিকিৎসক। মনে করা হচ্ছে, কুয়াশার দৃশ্যমানতা কম হওয়ায় কোনও গাড়ির চালকই দেখতে পাননি যে সামনে আরও একটি গাড়ি আসছে। নকশালবাড়ির কদমা মোড়ে চিকিৎসকদের গাড়ির সঙ্গে সংঘর্ষ অন্য ১টি গাড়ির।
    দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় ১ চিকিৎসকের, আহত আরও ৩ চিকিৎসক। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।