উপস্থিত নেই যখন, নাম নেবেন না, থামালেন মুখ্যমন্ত্রী

0
151

রাজ্যের সরকারি হাসপাতালে থ্রেট কালচার নিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা নবান্নের বৈঠকে হুমকি সংস্কৃতির প্রসঙ্গ তুলেছেন।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই সরাসরি বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার। তবে তাঁকে থামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দেবাশিসের কথার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন, উপস্থিত নেই যখন, নাম নেবেন না। নাম নিলে তো তাঁকেও তাঁর কথা বলার জায়গা দিতে হয়।র পরই আলোচনার বিষয় বদলে দেন জুনিয়র চিকিৎসকরা।এদিকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের সুবিচার-সহ ১০ দফা দাবিতে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার বুকে ১৬ দিন ধরে চলছে অনশন। এই অবস্থায় মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের কাছে পাঠানো ই-মেলের শর্ত না মেনেই নবান্নের হাইভোল্টেজ বৈঠকে যোগ দেন জুনিয়র চিকিৎসকরা।মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্যের দশটি মেডিক্যাল কলেজের সুপার ও প্রিন্সিপালরাও।

 

বৈঠকের লাইভ স্ট্রিমিংও হয়েছে। ধর্মতলায় বসে এই লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছেন অনশনকারীরা।

 

ছবি  সৌজন্যে : নিজস্ব