গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মধ্যপ্রদেশ হস্টেলে জুনিয়র ডাক্তারকে নির্যাতন

    মধ্যপ্রদেশ হস্টেলে জুনিয়র ডাক্তারকে নির্যাতন

    0
    108
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের হস্টেলে মহিলা জুনিয়র চিকিৎসককে নির্যাতনের অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রের সরকারি মেডিক্যাল কলেজের একটি পরিত্যক্ত হস্টেলে।
    নির্যাতিতা এবং অভিযুক্ত দু’জনের বয়সই ২৫ বছর। গোয়ালিয়রের পুলিশ সুপার অশোক জাদন জানিয়েছেন, নির্যাতিতা গজরাজ মেডিক্যাল কলেজের ছাত্রী। থাকতেন মেয়েদের হস্টেলে। অভিযুক্ত নির্যাতিতার সহপাঠী। ঘটনার দিন অভিযুক্ত জুনিয়র চিকিৎসক নির্যাতিতাকে ওই পরিত্যক্ত হস্টেলে ডেকে পাঠান। অভিযোগ, সেখানেই তাঁকে নির্যাতন করা হয়। পরে তাঁকে হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ।নির্যাতিতা পরে কম্পু থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল, অভিযুক্ত একা ছিলেন কি না, পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।
    সেই সঙ্গে মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়াদেরও বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা।অস্বস্তিতে পড়েছে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।