সিবিআইয়ের চার্জশিটে প্রশ্ন, ৯এ একাধিক কর্মসূচি জুনিয়রদের

0
175
আর জি করকাণ্ডে ৮৪ দিন পরেও এখনও মেলেনি বিচার। আবারও সিবিআইয়ের চার্জশিট প্রশ্ন তুলে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। সিবিআইয়ের তদন্তে গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে মামলা দর্বল হয়ে পড়ার পাশাপাশি অভিযুক্তদের জামিন পেয়ে যাওয়ার আশঙ্কাপ্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার।
সিবিআইয়ের দায়সারা পদক্ষেপ কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন দেবাশিস। সিবিআইয়ের চার্জশিট ধরে ধেরে যে যে বিষয়গুলোর উল্লেখ নেই তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সৎকারের কাজে পুলিশের দ্রুত পদক্ষেপ, কার নির্দেশে সৎকারের সময় বাড়ির লোকেদের সেখানে যেতে দেওয়া হয়নি। অভিযুক্ত সঞ্জয় রায়ের গতিবিধি পাশাপাশি নির্যাতিতার নখের যে নমুনা নেওয়া হয়েছিল তাতে কি সঞ্জয় রায়ের টিস্যু পাওয়া গিয়েছে তার উল্লেখ কেন নেই তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সঞ্জয় বায়ের এয়ারফোন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একইসঙ্গে অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঝাঁজ যে আরও বাড়বে সেকথাও স্পষ্ট করেছেন। ৯ নভেম্বর আর জি করকাণ্ডের ৩ মাস। ওই দিনে বিচারের দাবিতে বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি পাশাপাশি ওই দিনই আন্দোলন নিয়ে জনমত সংগ্রহ অভিযান করবেন জুনিয়র ডাক্তাররা।
পাশাপাশি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। একইসঙ্গে জেলায় জেলায় নাগরিক সমাজকে পথে নেমে প্রতিবাদ করতে আহ্বানও জানানো হয়েছে।
ছবি  সৌজন্যে : নিজস্ব