
নবান্নে বৈঠকের পর সোমবার রাতেই ধর্মতলায় অনশন প্রত্যাহার করলেও আর জি করে দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে ১৩৭ পাতার নথি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
মৃতদেহ নিয়ে দুর্নীতির পাশাপাশি বেশি দাম দিয়ে যন্ত্র-ওষুধ কেনার অভিযোগ তোলা হয়েছে । অভিযোগ অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষ করোনাকালে পৌনে ২ লাখ টাকার যন্ত্র কেনা হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ টাকায়। মা তার ট্রেডার্সকে বেআইনিভাবে কয়েক কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে । ওই সংস্থাকেই ওষুধ থেকে চিরুণি সবই বরাত দেওয়া হয়েছে । ওষুধ সরবরাহকারী ব্যবসায়ীর থেকে কেনা হয়েছে সোফা সেট। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার রাতেই ধর্মতলায় অনশন প্রত্যাহার করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি নিহত চিকিত্সকের বাবা-মায়ের অনুরোধেই ১৭ দিন পর অনশন প্রত্যাহার করা হয়েছে ।
তবে ১৭ দিন পর অনশন তুললেও ন্যায়বিচার সহ ১০ দফা দাবি আদাযে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও শোনা গিয়েছে জুনিয়র ডাক্তারদের মুখে। শনিবার আর জি করে মেডিক্যাল মহাসমাবেশের ডাক দিয়েছেন তাঁরা।









