
এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থ-কে ইমেল পাঠিয়েছে জুনিয়র ডাক্তাররা। সেই চিঠিতে ৬টি পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের তরফে।
প্রথমত, এক মাসের মধ্যে রেফারেল পদ্ধতি সঠিকভাবে চালু করার দাবি জানানো হয়েছে। ডাক্তাররা বলছেন, কত শয্যা খালি রয়েছে তার বাস্তব তথ্য না থাকলে এই সিস্টেম কার্যকরী হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, বেড নিয়ে দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। যত দ্রুত সম্ভব এই বিষয়টির ওপর যাতে সরকার নজর দেয় সেই আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে, প্রতি ঘণ্টায় সমস্ত সরকারি হাসপাতালে খালি শয্যার সংখ্যা জানার দাবি তাঁদের। জুনিয়র ডাক্তারদের তৃতীয় দাবি, হাসপাতালগুলির ধারণ ক্ষমতা যাচাই করে শয্যা সংখ্যা বৃদ্ধি করা। চতুর্থত, কেন্দ্রীয় রেফারেল পদ্ধতির সমস্ত খামতি পূরণ করার দাবি জানানো হয়েছে। এছাড়া জুনিয়র ডাক্তাররা রেফার ব্যবস্থায় সরকারি নথি তৈরির জন্য পৃথক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চান।
আর রেফার করা হাসপাতালে কোনও পরিষেবা উপলব্ধ না হলে কোথায় সেই পরিষেবা পাওয়া যেতে পারে সেই সংক্রান্ত তথ্য যেন সাধারণ মানুষ হাতের মুঠোয় পেতে পারেন, সেই বিষয়টির নিশ্চয়তা চান।
ছবি সৌজন্যে :সংগৃহীত
