
অভয়া ফান্ড নিয়ে বিতর্কের জবাবে হিসেব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর আন্দোলনের মধ্যে বারে বারেই অভয়া ফাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দল।
এই আবহে বুধবার কনভেনশন করে হিসেব দিয়েছেন জুনিয়ররা। তাঁরা জানিয়েছেন তিন ভাগে ফান্ডে টাকা উঠেছে। জুনিয়র ডাক্তারদের ফান্ডে প্রায় আড়াই কোটি টাকা উঠেছে। যারমধ্যে এখনও ব্যাঙ্কে ১ কোটি ৯১ লাখ টাকা রয়েছে। এছাড়াও আর জি কর আরডিএ-র অ্যাকাউন্টে ৬৫ লাখেরও বেশি এবং মেডিকেল কলেজে আরজিএতে এসেছে ৭৫ লাখেরও বেশি ফান্ড এসেছে। কনভেনশনে জুনিয়র ডাক্তার অর্ণব মুখার্জি জানিয়েছেন আন্দোলনের প্রথম পর্যায়ে প্রত্যেক জুয়ির ডাক্তার নিজ নিজ কলেজ, হাসপাতালে টাকা সংগ্রহ শুরু করেছিলেন। প্রথমে অনেকেই নিজের অ্যাকাউন্টে টাকা কালেক্ট করেছেন।
পরে কয়েকজন মিলে টাকা ক্যালেক্ট শুরু করেন। কোনও অ্যাকাউন্ট না খোলায় পরিচিত ডাক্তারদের মাধ্যমে আরডিএগুলিতে টাকা দেওয়া শুরু হয়। এদিকে এদিন আর জি করের নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন চাকরিহারাদের নবান্ন অভিযানে তাঁরা থাকবেন।
