
আর জি কর মেডিক্যাল কলেজে চালু হয়েছে অভয়া টেলিমেডিসিন ক্লিনিক। কাজে যোগ না দিলেও আর জি করের জুনিয়র চিকিৎসকরা টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছেন।
ভিডিও কলের মাধ্যমে অর্থোপেডিক, গাইনি, সার্জারি, নেফ্রো প্রায় সব বিভাগের পরিষেবা দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফোনে সঙ্গে কথা বলার পর প্রেসক্রিপশনের ফটো তুলে পাঠানো হচ্ছে রোগীদের। ওই প্রেসক্রিপশনে আর জি করের বিচার চাই লেখা থাকছে। জুনিয়র চিকিৎসকদের দাবি রোগী এবং তাদের পরিবার আন্দোলনের পাশে রয়েছেন বলেও জানাচ্ছেন। শুক্রবার রাতে টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সকাল ১০ থেকে দুপুর ২টো পর্যন্ত ৪ ঘণ্টা পরিষেবা দেওয়ার কথা বলা হয়। এইজন্য ৪ টে হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়। সেই মত শনিবার সকাল থেকেই শুরু হয়েছে এই পরিবেষা। পাশাপাশি ৪ সেপ্টেম্বর আর জি করকাণ্ডের বিচারের দাবিতে বিচার পেতে আলোর পথে নামক একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর জি কর কাণ্ডের পর ৪ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সেই কর্মবিরতি থামেনি।
