অনশনমঞ্চে ‘বায়ো টয়লেট’, লালবাজারে মেইল ডাক্তারদের

0
164

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের মঞ্চে বায়ো টয়লেটের বন্দোবস্তের অনুমতি চেয়ে লালবাজারে ইমেল করেছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে।

পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বন্দোবস্তের অনুমতি চাওয়া হয়েছে। পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও জবাব আসেনি বলে সূত্রের খবর।পুলিশকে পাঠানো ইমেলে জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে, ধর্মতলায় মেট্রো চ্যানেলের পাশে অনশনে পুরুষ এবং মহিলা আন্দোলনকারীরা যোগ দেবেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং স্বাস্থ্য সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়াতে মহিলাদের জন্য একটি এবং পুরুষদের জন্য একটি বায়ো টয়লেট বসানো প্রয়োজন। যাঁরা অনশনে অংশগ্রহণ করছেন, এক মাত্র তাঁরাই ওই বায়ো টয়লেট ব্যবহার করবেন। অন্য কেউ নয়। আন্দোলনকারী চিকিৎসক পুলস্ত্য আচার্য বলেছেন, বায়ো টয়লেটের জন্য পুলিশকে ইমেল করা হয়েছে। সে সব আনতে দেওয়া হচ্ছে না। এটা অমানবিক, নিন্দনীয়, ঘৃণ্য।