
বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বোমা ফেলেছে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন এবং আহত হয়েছেন আরও ৬৮ জন।
বুধবার সন্ধ্যায় রাখাইনের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউক-উ’র একটি হাসপাতালে বোমা ফেলেছে জুন্টা-র বিমান বাহিনী। ওয়াই হুন অং নামের সেই স্বাস্থ্যকর্মী বলেছেন, এখানকার অবস্থা খুব ভয়াবহ।
এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত রোগীকে উদ্ধার হয়েছে, কিন্তু মনে হচ্ছে সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও জানান, হামলার পর সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে এবং এখনও চলছে। রাতে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।









