
গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট জেমিনিতে এবার অ্যাড হলো নতুন এক দারুণ সুবিধা— ছবি থেকে সরাসরি ভিডিও বানানোর সুযোগ। মানে, আপনি একটি ছবি দিলেই জেমিনি সেটিকে স্বল্পদৈর্ঘ্য ,কম সময়ের ভিডিওতে রূপান্তর করে দিতে পারবে।এই ভিডিওতে শুধু ছবির ভিজ্যুয়াল নয়, বরং আপনার চাহিদা অনুযায়ী কথা, ব্যাকগ্রাউন্ড শব্দ বা সাউন্ড ইফেক্টও,ধ্বনি বা শব্দের প্রভাব অ্যাড করা যাবে।
এতে ছবির অভ্যন্তরেই দেখা যাবে নড়াচড়া, যেন সত্যিই কিছু ঘটছে।গুগল জানিয়েছে, এই সুবিধাটি এসেছে তাদের নতুন ভিডিও তৈরি করার এআই মডেল ভিউ থ্রি–এর মাধ্যমে। আপাতত, নির্দিষ্ট কিছু দেশের ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন,যারা জেমিনি এআই আলট্রা ও প্রো ভার্সন ব্যবহার করছেন। ১১ জুলাই থেকে ওয়েব ভার্সনে এটি চালু হলেও মোবাইল অ্যাপেও শিগগিরই এই ফিচার আসবে বলে গুগল জানিয়েছে।এক্ষেত্রে যারা ব্যবহার করতে চান, তাদের চ্যাট লেখার অংশে, প্রম্পট বারে থাকা টুলস অপশন থেকে ভিডিও নির্বাচন করতে হবে। এরপর একটি ছবি আপলোড করে লিখতে হবে,কোন অংশ কেমনভাবে নড়বে, কোথায় আলো থাকবে, কোথায় শব্দ হবে ইত্যাদি।আপনি চাইলে সেখানে সংলাপ, পশুপাখির শব্দ, বৃষ্টির আওয়াজ, বাতাস বইছে,এমন যেকোনো পরিবেশের শব্দও যুক্ত করতে বললে সেটা জেমিনি অনুসরণ করবে।
ভিডিওটি তৈরি হয়ে যাবে এম পি ফোর ফরম্যাটে, যাতে আপনি সহজেই ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন।এই ফিচার ব্যবহার করে কেউ চাইলে নিজের আঁকা ছবিকেও ভিডিওতে রূপান্তর করতে পারবেন। যেমন ধরুন, আপনি পাহাড়, নদী, আকাশ আর সূর্য মিলে একটা দৃশ্য এঁকেছেন— জেমিনি সেটাকে প্রাণবন্ত ভিডিওতে রূপ দেবে।
