সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি বি আর গাভাই

0
123
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন ভূষণ রামাকৃষ্ণা গাভাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন। চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত এই আসনে থাকবেন তিনি। এর পর তাঁর অবসরগ্রহণ। 
১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্ম বি আর গাভাইয়ের। বাবা রামকৃষ্ণ সূর্যভান গাভাই ছিলেন আম্বেদকরের একনিষ্ঠ ভক্ত। রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাও করেছিলেন সূর্যভান। অমরাবতীর মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলে বিচারপতি বি আর গাভাইয়ের পড়াশোনা শুরু।নাগপুর ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি অর্জন করেন বিচারপতি বি আর গাভাই। ১৯৮৫ সালের মার্চ মাসে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। ২০০৩ সালে বম্বে হাইকোর্টের অ্যাডিশনাল জজ হন।
স্থায়ী বিচারপতি হন ২০০৫ সালের নভেম্বরে। ২০১৯ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে রয়েছেন তিনি। সাংবিধানিক, প্রশাসনিক, অপরাধ, দেওয়ানি, শিক্ষা, পরিবেশ-সহ বিষয়ক আইনে সব শাখায় তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।