বিচারপতি বর্মার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

0
73
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার আবেদন ফের খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। নগদকাণ্ডে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে সংসদীয় কমিটিই, জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
গত অগাস্টে তদন্তের জন্য তিন সদস্যের সংসদীয় প্যানেল গড়ে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই প্যানেলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি বর্মা। শুক্রবার তাঁর আবেদন খারিজ করা হয়েছে। স্পিকারের গড়া সংসদীয় কমিটিতে রয়েছেন দুই বরিষ্ঠ বিচারপতি এবং এক আইনজীবী।
সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন এবং বর্ষীয়ান আইনজীবী বিভি আচার্যের ওই কমিটি বিচারপতি বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখবে। সাক্ষীদের সঙ্গেও কথা বলতে পারবে কমিটি। তার পর তার রিপোর্ট জমা দেওয়া হবে স্পিকারের কাছে। বিচারপতি বর্মার অপসারণ বা ইমপিচমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে কমিটির রিপোর্টের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।