জাস্টিস ফর রাহুল, গর্জন টালিগঞ্জে

0
35
ছবি সৌজন্যে : নিজস্ব

থানায় অভিযোগের পর রাহুলের বিচার চেয়ে পথে নামলেন অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলীরা। টেকনিসিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত জাস্টিস ফর রাহুল ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সতীর্থরা।

এর আগে স্ত্রী প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রাহুলের বিচার চাইতে থানায় গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তীরা। যে প্রযোজনা সংস্থার হয়ে সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্ণাঙ্গ স্বচ্ছ তদনেতর দাবি জানানো হয়েছে রিজেন্ট পার্ক থানায়। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে ২৯ মার্চ অকালমৃত্যু হয় রাহুলের। তালসারিতে সমুদ্রে ডুবে মারা যান তিনি। কিন্তু রাহুলের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দুর্ঘটনার সময় রাহুল শ্যুটিং করছিলেন, না শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল, তা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য উঠে আসায় ধন্দ দেখা দিয়েছে। আসল সত্য গোপন করে দায় ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন রাহুলের সতীর্থরাই।

এদিকে তালসারিতে রাহুলের মৃত্যুর তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ। এরইমধ্যে তালসারি যাচ্ছেন স্ত্রী প্রিয়াঙ্কা। তিনি একা নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তও যেতে পারেন। সেখানে এফআইআর দায়ের করতে পারেন প্রিয়াঙ্কা।