
এবার প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বিচার চেয়ে পথে নামছেন সেলিব্রিটিরা। শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হবে পদযাত্রা।
প্রয়াত রাহুলের ছবি নিয়ে ওই পদযাত্রায় অংশ নেওয়ার কথা অভিনেতা, পরিচালক থেকে কলাকুশলীরা। যিশু, সৃজিত, পরমব্রত, বাদশা, রুদ্রনীল, কৌশিক গঙ্গোপাধ্যায় অরিন্দম শীল থেকে অপর্ণা সেন থাকতে পারেন। শনিবার ৩ ঘন্টার জন্য সমস্ত শ্যুটিংয়ের কাজ বন্ধ রাখারও ডাক দেওয়া হয়েছে।
তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরা, শ্যুটিং স্পটে নিরাপত্তা সহ একাধিক দাবি তুলে ধরে ইম্পা সহ ৪ সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে।
