পার্থের জামিন মামলা থেকে অব্যাহতি বিচারপতি জয়মাল্য বাগচির

0
173
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা থেকে অব্যাহতি নিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, অন্য কোনও বেঞ্চে ওই মামলার শুনানি হবে।
বিচারপতি বাগচি ওই মামলাটি শুনতে রাজি না-হওয়ায় বেঞ্চ বদল হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-কে গ্রেফতার করেছিল সিবিআই। জামিন চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে জামিনের আবেদন মঞ্জুর হয়নি।
এর পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেন। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি কান্ত এবং বিচারপতি বাগচীর বেঞ্চে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, এই মামলাটি তিনি শুনবেন না।