গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National জনতার কাছেও পৌঁছাতে হবে ন্যায়বিচার, বার্তা প্রধান বিচারপতির

    জনতার কাছেও পৌঁছাতে হবে ন্যায়বিচার, বার্তা প্রধান বিচারপতির

    0
    70
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    শুধু শাসক ও ক্ষমতাবানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকা নয়, ন্যায়বিচার পৌঁছান উচিৎ জনতার দরবারে, রবিবার গুয়াহাটি হাই কোর্টের ইটানগর বেঞ্চের নয়া ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই।
    তিনি বলেছেন, বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগ সকলের কাজ জনগণের সেবা করা। অরুণাচল প্রদেশের ইটানগরে হাই কোর্টের এই নয়া ভবনের উদ্বোধন মঞ্চে উপস্থিত হয়ে প্রধান বিচারপতি বলেছেন, তিনি সর্বদা বিকেন্দ্রীকরণের সমর্থক।
    আদালত, বিচার বিভাগ, আইনসভা-কোনও শাসক শ্রেণী বা কর্মকর্তাদের জন্য নয়, সকলের জন্যই। পাশাপাশি ওই সভা থেকে অরুণাচল রাজ্যের প্রশংসা করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, অরুণাচলের বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রশংসনীয়। ওখানে ২৬টি প্রধান উপজাতি এবং ১০০টিরও বেশি উপ-উপজাতি রয়েছে।