গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

    সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

    0
    134

    দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সঞ্জীব খান্না। সোমবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে সঞ্জীব খান্নাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

     

    তবে প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার মেয়াদ খুবই অল্প সময়ের। মাত্র ৬ মাসের জন্য প্রধান বিচারপতির পদে বসছেন তিনি। আগামী ২০২৫ সালের ১৩ মার্চ তিনি অবসর গ্রহণ করবেন। বারাখাম্বা রোডের মডার্ন স্কুল থেকে পড়াশোনা, সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন বিচারপতি খান্না। এরপর ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু করেন। যুক্ত ছিলেন দিল্লির বার কাউন্সিলের। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টে কাজ শুরু করেন ও ২০১৯ সালে সুপ্রিম কোর্টে। কর্মজীবনে একাধিক ক্ষেত্রে কাজ করেছেন তিনি। এছাড়াও ৩৭০ ধারা, ইভিএম বা ইলেক্টনিক ভোটিং মেশিন-সহ একাধিক বড় মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

     

    সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন ডিওয়াই  চন্দ্রচূড়। ১০ নভেম্বর ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন।

    ছবি  সৌজন্যে :  এক্স