গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata আর জি কর মামলা ছাড়লেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

    আর জি কর মামলা ছাড়লেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

    0
    146
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আর জি কর-কাণ্ডের একটি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই মামলা সংক্রান্ত নথি তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
     বৃহস্পতিবার বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ইতিমধ্যেই আর জি কর হাসপাতালের ঘটনায় রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলার শুনানি ডিভিশন বেঞ্চে চলছে। তাই এই মামলাটিরও শুনানি সেখানে হওয়া উচিত। আর জি করের ঘটনায় সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। সেই মামলা এত দিন বিচারপতি ঘোষের এজলাসে চলছিল। এখন ওই মামলা থেকেই সরে দাঁড়ালেন তিনি।
    অন্যদিকে, আর জি করের রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এ বার সেখানেই এই মামলা যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।