
অবশেষে উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোটের বিচারপতি হিসাবে শপথ নিলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা। তবে সুপ্রিম কোর্টের কলোজিয়ামের নির্দেশে কোনও রকম বিচারপ্রক্রিয়ার কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন না তিনি। বাড়ি থেকে প্রচুর পোড়া ৫০০ টাকার নোট মেলায় ইতিমধ্যেই বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁকে এলাহাবাদ হাইকোর্টে সুপ্রিম নির্দেশের পরই ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টে প্রধান বিচারপতি।
তারা কি ডাস্টবিন বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। এমনকি, বিচারপতিকে যাতে বদলি না করা হয়, সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল দেশের বিভিন্ন উচ্চ আদালতের বার কাউন্সিলর প্রধানরাও। কিন্তু সেই আজির পরেও গত ২৮ মার্চ সুপ্রিম কলোজিয়াম বিজ্ঞপ্তি জারি করে বদলির কথা জানিয়ে দিয়েছিল।সূত্র মারফত জানা গিয়েছে, নগদকাণ্ড নাম জড়ানো বিচারপতি শপথ হয়েছে একেবারে চুপিসারে রুদ্ধদ্বারে।
