
জাস্টিন বিবার,গান গেয়ে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।আর বিবার মানেই ফ্যান ফলোয়ারদের কাছে উন্মাদনা। তবে বিগত বছরগুলোতে বিবার মানেই যেন বিতর্ক, সাম্প্রতিক সময়ে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে বিচ্ছেদ বিতর্কে বেশ আলোচনায় রকস্টার জাস্টিন বিবার।
এবার মিউজিক ফেস্টিভ্যালে অস্বাভাবিক নাচের জন্য বিতর্কের মুখে তিনি।সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোচেলা মিউজিক ফেস্টিভ্যালে বিবারের কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ফ্যানদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, এক ভিডিওতে বিবারকে সিগারেট সদৃশ কিছু ধোঁয়া ছাড়তে দেখা গেছে এবং তিনি অস্বাভাবিকভাবে নাচছেন।ফ্যানদের দাবি, বিবার সম্ভবত গাঁজা সেবন করছিলেন। আরও একটি ভিডিওতে তাকে কেনড্রিক লামারের জনপ্রিয় গান,নট লাইক আস-এ অস্বস্তিকরভাবে দুলতে দুলতে নাচতে দেখা গেছে। আর এই ভিডিও সামনে আসতেই নেটিজেনরা বলছেন, মানসিকভাবে একেবারেই সুস্থ নন বিবার, সে কারণেই এই আচরণ করছেন সবার সামনে। মাদক সেবনের প্রসঙ্গেও তুলেছেন অনেক ফ্যান ফলোয়ার।উল্লেখ্য,এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলসে একটি অনুষ্ঠানে জাস্টিনের দুলতে থাকা ও অস্থির ভঙ্গি নিয়ে জোর গুঞ্জন ছড়ায়। সেই সময় একটি ভিডিও প্রকাশ হলে অনেকেই ধারণা করেছিলেন,তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন।যদিও বিবারের প্রতিনিধিরা এই অভিযোগ নাকচ করে দেন। কিন্তু সাম্প্রতিক এই ভিডিওগুলোর পর আবারও গায়কের মানসিক ও শারীরিক অবস্থা নিয়ে ফ্যানদের উদ্বেগ বেড়েছে। স্বভাবতই একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে ফ্যানরা জিজ্ঞেস করছেন,জাস্টিন ঠিক আছেন তো? আবার কেউ লিখেছেন, আমরা তাকে ভালোবাসি, কিন্তু তাকে সাহায্য করা দরকার।এদিকে,সাম্প্রতিক সময় গুঞ্জন উঠেছিল, বিবার ও তার স্ত্রী হেইলি বিবারের বিচ্ছেদ হতে যাচ্চে।
কিছু মিডিয়া সূত্রে দাবি করা হয়, বিবার দম্পতির সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে।তবে এসব বিষয়ে জাস্টিন বিবার বা তার টিম এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। হেইলির পক্ষ থেকেও কিছু বলা হয়নি। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই দুজনকে একসঙ্গে দেখা গেছে। সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন বিবার ও হেইলি জুটি।
