
ভারত নিয়ে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে ভুল করেছিলেন তা সংশোধন করতে চান নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে। জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে চান তিনি। একইভাবে আমেরিকার বাণিজ্যনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-হুঁশিয়ারির সমালোচনা করেছেন কানাডার লিবারেল নেতা। কার্নে ভারতের প্রতি নরম বলেই পরিচিত।
সম্প্রতি তিনি মন্তব্য করেছেন, কানাডার এখন বাণিজ্যিক সম্পর্কে আরও বৈচিত্র্য দরকার। কানাডার সমমনস্ক দেশের সঙ্গে আরও বেশি করে বাণিজ্য করতে হবে। নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তলতে হবে। তবে কার্নে কানাডার কুর্সিতে বেশি দিন থাকতে পারবেন না। কারণ, তাঁকে দ্রুত সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। চলতি বছরের অক্টোবরের মধ্যে কানাডায় ভোট হওয়ার কথা রয়েছে।
