
ইউভেন্তুসের সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে লুসিয়ানো স্পালেত্তির। ২০২৮ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।৬৭ বছর বয়সী স্পালেত্তির সঙ্গে চুক্তির মেয়াদ দুই সিজনের জন্য বাড়ানোর কথা জানিয়েছে ইউভেন্তুস।
গত অক্টোবরে সেরি আর ক্লাবটির দায়িত্ব নেন ইন্টার মিলান, নাপোলি ও ইতালি জাতীয় দলের প্রাক্তন কোচ।শুরুতে স্বল্প-মেয়াদী চুক্তিতে চলতি মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন তিনি। খবর, পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চুক্তি নবায়নের সুযোগ রাখা হয়েছিল। যার মধ্যে প্রধান ছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন।স্পালেত্তির সময়ে পারফরম্যান্সে উন্নতি করেছে ইউভেন্তুস।
চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে আছে তারা। লিগে পঞ্চম স্থানে আছে দলটি, চতুর্থ স্থানের কোমো থেকে এক পয়েন্ট পিছিয়ে।এবার লিগ ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে ইউভেন্তুস।








