গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ নেতা, ক্যানিংয়ে মহিলাদের জুতো ঝাঁটা

    গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ নেতা, ক্যানিংয়ে মহিলাদের জুতো ঝাঁটা

    0
    6
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অটো ও টোটোচালকদের থেকে নিয়মিত টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূলের শ্রমিক নেতা তারক দে।

    তৃণমূল নেতাকে দেখে চোর চোর স্লোগানও দেয় স্থানীয়রা। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়া অঞ্চলে তোলাবাজি চালাতেন তারক দে। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হওয়ায় জোর করে তারক দে তোলা তুলতেন বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গা থেকে প্রায় রোজই একাধিক তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতার হচ্ছে। এদিকে ক্যানিংয়ে তৃণমূল যুব সভাপতি অরিত্র ঘোষকে আদালতে তোলার সময় ঝাঁটা, জুতো হাতে বিক্ষোভ দেখালেন মহিলারা। প্রিজন ভ্যানে কার্যত ঝাঁটা জুতো দিয়ে পেটায় মহিলারা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামো হয়। পরে তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। এরইমধ্যে হোম থিয়েটার চালিয়ে যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মালদায় তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যুবতীর অভিযোগ জমির নথি দেওয়ার নামে ওল্ড মালদার ওই তৃণমূল কর্মী যুবতীকে নিজের বাড়িতে ডাকেন। এরপর জমির দলিল খোঁজার নামে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। আর্ত চিৎকার যাতে বাইরে না যায় সেজন্য জোরে হোম থিয়েটার চালিয়ে দেন বলে অভিযোগ।

    কোনওমতে অভিযুক্তর কবল থেকে নিজেকে মুক্ত করে বাড়িতে ফিরে পরিবারকে সবটা জানায়। এরপরেই মালদা থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করে।