গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মৌমাছির ভয়ে অনুষ্ঠান ছেড়ে পালালেন জ্যোতিরাদিত্য

    মৌমাছির ভয়ে অনুষ্ঠান ছেড়ে পালালেন জ্যোতিরাদিত্য

    0
    258
    ছবি সৌজন্যে : এক্স
    মৌমাছির ভয়ে অনুষ্ঠান ছেড়ে পালালেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।জানা গিয়েছেন।
    মধ্যপ্রদেশের শিবপুরির মাধব ন্যাশনাল পার্কে এক ড্রেজিং মেশিনের উদ্বোধন করতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়ে জনতা। খোলা মঞ্চের আশপাশ এলাকায় টহল দিতে শুরু করে ড্রোন। এই শোরগোলেই বাধে বিপত্তি। হঠাৎ দেখা যায় মঞ্চের দিকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল। পরিস্থিতি বেগতিক বুঝে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। আক্রমণ ঠেকাতে অসংখ্য তোয়ালেতে মন্ত্রীকে কার্যত মুড়ে ফেলে তাঁকে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। তবে তাঁকে রক্ষা করতে গিয়ে মৌমাছি দলের রোষানলে পড়েন তাঁর নিরাপত্তারক্ষীরা। মৌমাছির হুলে রীতিমতো হয়েছেন তাঁরা। যদিও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী মঞ্চে ওঠার পর অনুষ্ঠানের শুভারম্ভ উপলক্ষে প্রদীপ ও ধুনি জ্বালানো হয়। পাশাপাশি অসংখ্য ড্রোন উড়ছিল চারপাশে। মনে করা হচ্ছে, খোলা ওই মঞ্চের পাশেই কোথাও ছিল মৌচাক। ধোঁয়া ও ড্রোনের ওড়াউড়ির জেরে ক্ষুব্ধ হয় মৌমাছির এরপর সামনে মানুষের ভিড় দেখে সেখানে হামলা চালায় তারা।
    গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ।