
অ্যানিমেশন সিনেমা কে-পপ ডেমন হান্টার্স-এর জনপ্রিয় গান গোল্ডেন গ্র্যামি অ্যাওয়ার্ডের ইতিহাস গড়েছে। প্রথম কে-পপ গান হিসেবে এটি গ্র্যামি জিতে নিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় ৬৮তম গ্র্যামির জাঁকালো আসরে গানটি ভিজ্যুয়াল মিডিয়া শাখায় সেরা গানের পুরস্কার পায়। কাল্পনিক ব্যান্ড হান্টার-এক্স- এর গাওয়া গোল্ডেন শিরোনামের গানটি সং অব দ্য ইয়ার শাখাতেও মনোনয়ন পায়।গত বছরের ২০ জুন মুক্তি পায় অ্যানিমেশন সিনেমা কে-পপ ডেমন হান্টারর্স। মুক্তির পরই সিনেমাটি ৯৩টি দেশে নেটফ্লিক্স শীর্ষ ১০ এ জায়গা করে নেয়। এছাড়া পরে ৪৮ কোটির বেশি ভিউ নিয়ে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্র হিসেবে নাম ছড়ায় কে-পপ ডেমন হান্টারর্স। এর আগে নেটফ্লিক্সের কোনো অ্যানিমেশন সিনেমা এত দীর্ঘদিন ধরে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেনি।গল্পের মূল কেন্দ্রবিন্দুতে আছে তিনজন কে-পপ আইডল। তারা হল রুমি, মিরা ও জোয়ি। এই তিন পপ তারকা হানট্রিক্স নামের এক সুপারস্টার গার্ল ব্যান্ডের সদস্য। কিন্তু তাদের এ জীবনের বাইরে আছে এক গোপন পরিচয়। তারা গানের শক্তিকে ব্যবহার করে ডেমন অর্থাৎ শয়তানকে ধ্বংস করে। কিন্তু যখন হঠাৎ করে রুমির গানের গলা নষ্ট হয়ে যায়,তখন ঘটনা মোড় নেয় অন্য দিকে। আর ঠিক তখনই সামনে আসে নতুন এক ছেলেদের ব্যান্ড, যেটির নাম সাযা বয়েজ।
এই ব্যান্ডের সুদর্শন ছেলেদের দেখে রুমি, মিরা, জোয়িও সামলাতে পারে না নিজেদের। কিন্তু সুন্দর চেহারার আড়ালে ওই ব্যান্ডের সদস্যরা আসলে,ডেমন। এদিকে,কোরিয়ান লোককথা অনুযায়ী, একটি প্রাচীন সংগীতচর্চা আছে, যা দিয়ে অতিপ্রাকৃত শক্তিকে পরাজিত করা যায়।সিনেমাতে এই গল্পকেই আধুনিক কে-পপ গানের সঙ্গে মিশিয়ে তুলে ধরা হয়েছে।
