
১৪ ফ্রেবুয়ারি, প্রেমদিবসে কবীর সুমনের একটি পোস্ট দাবানল গতিতে ভাইরাল হয়ে যায়। সেই পোস্ট দেখেই ফ্যান ফলোয়াররা শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন শিল্পীকে। প্রেমদিবসে প্রেমের জোয়ারে ভাসছেন কবীর সুমন। ভালোবাসার মানুষের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে অকপটে স্বীকার করে নিয়েছেন যে তাঁর মনে আবারও বসন্তের ছোঁয়া লেগেছে, এহেন নানা মন্তব্য শুরু হয়।
এক ছাত্রীর সঙ্গে ছবি দিয়ে গানওয়ালা আসলে লিখেছিলেন,আমাদের ভ্যালেন্টাইন। সেই ক্যাপশন থেকেই শিল্পীর নতুন করে প্রেমে পড়ার জল্পনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়াও তোলপাড়,এবার সেই ভ্যালেন্টাইন পোস্ট নিয়ে মুখ খুলেছেন খোদ কবীর সুমন। উড়িয়েছেন যাবতীয় জল্পনা। সেই পোস্টের নেপথ্যের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি কবীর সুমন তাঁর ফ্রেমে ধরা দেওয়া মহিলার পরিচয়ও দিয়েছেন। জানিয়েছেন,শারীরিকভাবে অসুস্থ। বার্ধক্যজনিত কারণে একা থাকা বারণ। বিছানা থেকে বাথরুম যাওয়া কিংবা সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার সময়েও লাঠির সাহায্য নিতে হয়। চিকিৎসকদের কড়া পরামর্শ, কাউকে না কাউকে সঙ্গে থাকতে হবে সবসময়। সিঁড়ি দিয়ে নামলেও তৎক্ষণাৎ ওঠা যাবে না। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে।এমতাবস্থায় রোজ কোনও ছাত্রী বা অন্য কেউ পালা করে থাকেন আমার সঙ্গে।
মৃন্ময়ী, কারা, সৌমী-সহ ছেলে, মেয়ে নির্বিশেষে অনেকেই থাকেন। ওঁদের বাবা-মায়ের সঙ্গেও পারিবারিক সম্পর্ক। সেদিন সৌমী ছিলেন। বারান্দায় গিয়ে ছবি তুলেছেন। এবং আমাদের ভ্যালেন্টাইন ডে বলে একটা পোস্ট করেন। সৌমী মোটেই তাঁর প্রেমিকা নন। অন্যান্যদের মতো উনিও তাঁর ছাত্রী, বন্ধু। বাড়িতে প্রয়োজন হলে দেখভাল করার জন্য থাকেন। নতুন করে প্রেমে পড়ার খবর ভুয়ো।








