গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National পহেলগাঁও আবহে কৈলাস মানস সরোবর যাত্রা

    পহেলগাঁও আবহে কৈলাস মানস সরোবর যাত্রা

    0
    159
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পাঁচ বছর পরে আবার কৈলাস ও মানস সরোবর যেতে পারবেন ভারতীয়েরা,আগেই ঘোষণা করেছিল বিদেশ মন্ত্রক। এ বার জানিয়ে দেওয়া হল, কবে থেকে কবে পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পুণ্যার্থীরা।

    বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী জুন থেকে অগস্ট পর্যন্ত ভারতীয়েরা কৈলাস ও মানস সরোবর যেতে পারবেন। অনলাইনে আবেদন করার সুযোগ থাকছে। আবেদনকারীদের তথ্য যাচাইয়ের পরই মিলবে ছাড়পত্র।কৈলাস ও মানস সরোবর যাওয়ার দু’টি পথ খোলা থাকবে। সিকিমের নাথু লা এবং উত্তরাখণ্ডের লিপুলেখ পাসের মাধ্যমে ভারত থেকে তিব্বতে প্রবেশ করতেন ভারতীয় পর্যটক ও পুণ্যার্থীরা।বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নাথু লা পাস দিয়ে পর্যটকদের ১০টি দলকে অনুমতি দেওয়া হবে। প্রতি দলে থাকবেন ৫০ জন করে। আর লিপুলেখ পাসের মধ্যে দিয়ে যেতে পারবে এমনই পাঁচটি দল। সরকারি ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন ভারতীয় পর্যটক এবং পুণ্যার্থীরা।উল্লেখ্য, প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কৈলাস ও মানস সরোবরে যাওয়ার অনুমতি পেতেন ভারতীয় পর্যটকেরা। সাধারণ ভাবে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চিন অধিকৃত তিব্বতের মানস সরোবর এবং কৈলাসে যাত্রা করতেন ভারতীয় পর্যটক ও পুণ্যার্থীরা। কিন্তু ২০২০ সালে কোভিড অতিমারির কারণে যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল।

    ঘটনাচক্রে, সে বছরেরই ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের আগ্রাসন প্রতিরোধ করতে গিয়ে নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে তিব্বতের দুই তীর্থক্ষেত্রের দরজা ভারতীয়দের জন্য বন্ধ ছিল।