সওকতের বিরুদ্ধে এফআইআর কাইজারের

0
66
ছবি সৌজন্যে : নিজস্ব
সওকত মোল্লার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ এফআইআর দায়ের করেছেন। কাইজার আহমেদের অভিযোগ তাঁকে খুনের জন্য সুপারি কিলার ভাড়া করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।
নিজের পরিবারের জন্য পুলিশের নিরাপত্তার আবেদন করেছেন কাইজার। অফিস ভাঙচুর, বাড়িতে হামলার সময় ঘাটাল থেকে ৪ জনকে খুনের জন্য সুপারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন কাইজার আহমেদ। তাঁর আরও অভিযোগ কদিন আগে ৩ জনের আরেকটা টিম নিয়ে আসা হয়েছে ঘাটাল থেকে তাঁকে মারার জন্য। কোটি কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। কাইজার আহমেদের দাবি তাঁকে ভয় পাচ্ছে তাই আদালতে গিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল। তা কার্যকর হয়নি দেখেই এখন তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে।
অভিযোগ উড়িয়ে সওকত মোল্লা কাইজার আহমেদকে জমি মাফিয়া বলে আক্রমণ করেছেন সওকত মোল্লা। তিনি বলেছেন তৃণমূলের ঝাণ্ডা সামনে জমি দখল করে প্রোমোটিং করাই কাইজারের কাজ।