গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment করণ জোহরের প্রস্তাব ফেরালেন কাজলের মেয়ে

    করণ জোহরের প্রস্তাব ফেরালেন কাজলের মেয়ে

    0
    101
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    করণ জোহর,বলিউডের বহু তারকাসন্তানদের চলচ্চিত্র জগতে এনেছেন। আলিয়া ভাট থেকে শুরু করে অনন্যা পাণ্ডে বা জাহ্নবী কাপুর, অনেকেই আছেন তালিকায়। সে তালিকায় কাজল ও অজয় দেবগন কন্যা নাইসা দেবগনকে নিয়েও এমন পরিকল্পনা ছিল পরিচালকের।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে  কাজল নিজেই জানিয়েছেন সেই কথা।জানিয়েছেন, নাইসার জন্য করণ জোহর নিজে থেকেই কল করেছিলেন কাজলের কাছে। কিন্তু নাইসা জানিয়েছেন, তার এখনই অভিনয়ে আসার পরিকল্পনা নেই। এ নিয়ে কাজল বলেছেন, নাইসা যা করতে চাইবে,তাঁদের জানাবে। তাঁরা পুরোপুরি নাইসার পাশে আছেন। কাজল আরো জানিয়েছেন, মা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি তার দুই সন্তান নাইসা ও যুগকে সম্মান করেন। তাদের রসবোধ, ব্যক্তিত্ব ও মেজাজের প্রশংসা করে অভিনেত্রী জানিয়েছেন, সন্তানদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবেন কাজল।

    উল্লেখ্য চলচ্চিত্রে আসা নিয়ে গুঞ্জন থাকলেও অজয় কন্যা নাইসা বর্তমানে পড়াশোনাতেই মনোযোগী।এ বছর সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন থেকে স্নাতক সম্পন্ন করেছেন।সেই বিশেষ মুহূর্তে পুরো দেবগন পরিবার উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে কাজল লিখেছিলেন, এটি তার জীবনের গর্বের মুহূর্ত।