৪০ কোটির অফার, মহুযার পাল্টা আইনি পথে কাকলিরা            

0
27
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য এক এক জন সাংসদ ৪০ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেছেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা দলেও কয়েকজন সাংসদ বিদ্রোহী হয়েছেন।
উদ্ধবের হাত ছেড়ে তারা বিরোধী একনাথ শিন্দের শিবিরে যোগ দিতে চলেছেন বলে চর্চা শুরু হতে তাঁদের বিরুদ্ধে ১৫ কোটি টাকা করে নিয়ে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন উদ্ধব গোষ্ঠীর সঞ্জয় রাউত। সেই পোস্টটি শেয়ার করে মহুয়া মৈত্র তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদদের বিরুদ্ধে আক্রমণ করেছেন। তিনি লিখেছেন মাত্র ১৫ কোটি, এত সস্তা নয়, তাঁর বিশ্বাস তৃণমূলের এই সাংসদরা ৪ কোটি টাকা করে অগ্রিম নিয়েছেন। বাকি ৩৬ মাসের জন্য এক কোটি করে নিচ্ছেন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের এই দাবির পরেই পাল্টা আইনি পদক্ষেপের পরিকল্পনা করেছেন তৃণমূল এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা। এব্যাপারে ২০ জন বিদ্রোহী সাংসদ ভার্চুয়াল বৈঠক করেছেন। সেখানেই মহুয়া মৈত্রর বিরুদ্ধে পদক্ষেপ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র বলেছেন ওদের এত কিসের ভয়। তাঁকেও তো ইডি, সিবিআই ডেকেছিল। এদের প্রত্যেকে ভয় পাচ্ছেন সম্পত্তি বাঁচানোর। এই সাংসদরা প্রত্যেকেই তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছেন।
তিনি আরও বলেছেন এঁরা তৃণমূলের প্রতীক ছাড়া ভোটে দাঁড়ালে মানুষ ভোট দিত না। ওদের ক্ষোভ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে ভোটের আগে তো এরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান করেছেন।