জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি, দায়িত্ব বাড়ল মদনের

0
49
ছবি সৌজন্যে : নিজস্ব

ফলতায় ভোটে তৃণমূলের ভরাডুবির দিনেই বারাসত সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। নির্বাচনে দলের ভরাডুবির জন্য নাম না করে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। দলের ভরাডুবির দায় নিয়ে সভাপতির পদ থেকে ইস্তফার কথা জানিয়েছেন তিনি। তৃণমূল সাংসদ দাবি করেছেন তাঁর মত অভিজ্ঞ রাজনীতিকের ওপরও চোটপাট করেছে একটা ভুঁইফোড় সংস্থা। গত কয়েক মাস ধরে যন্ত্রণায় ভুগেছেন। তিনি রাজনীতি করছেন ৪০-৪২ বছর। একটা মেয়ের বয়স ২২। সে এসে ধমকে যাচ্ছে। তাঁর দাবি সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা।

এদিকে কাকলি ঘোষ দস্তিদার যখন পদ থেকে ইস্তফা দিয়েছেন, তখন তৃণমূলের দমদম সাংগঠনিক জেলার সভাপতি দায়িত্ব দেওয়া হল মদন মিত্রকে। এতদিন তৃণমূলের দমদম সাংগঠনিক জেলা বলে পৃথক কিছুর অস্তিত্ব ছিল না। এবার সেখানে পৃথক সাংগঠনিক জেলা তৈরি করে তার দায়িত্ব মদন মিত্রকে করা হয়েছে।