গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata এখনও অসুস্থ কাকু, বলছে জেল, বোর্ড গড়ে পরীক্ষার দাবি সিবিআইয়ের

    এখনও অসুস্থ কাকু, বলছে জেল, বোর্ড গড়ে পরীক্ষার দাবি সিবিআইয়ের

    0
    121
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কালীঘাটের কাকুর শারীরিক পরীক্ষায় বোর্ড গড়ার দাবি জানিয়েছে সিবিআই। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু নিম্ন আদালতে সশরীরে উপস্থিত হতে না পারলে তাঁকে ভার্চুয়ালি হাজির করানো যেতে পারে।

    তবে মঙ্গলবারও আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যায়নি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখন জেলে রয়েছেন কালীঘাটের কাকু। ১৭ ডিসেম্বর কালীঘাটের কাকুকে নিম্ন আদালতে সশরীরে হাজি করানোর জন্য আবার প্রোডাকশন ওয়ারেন্ট-র আবেদন জানিয়েছে সিবিআই। এদিকে নিয়োগ দুর্নীতির কিং মেকার পার্থ চট্টোপাধ্যায়। আদালতে দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের দাবিতে অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ টেনেছেন তাঁর আইনজীবীরা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আদালতে বলেছেন অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীনই জামিন পেয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল অনেক বেশি ক্ষমতাশীল হয়েও জামিন পেয়েছেন। তবে কেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হবে না। জবাবে সিবিআইয়ের আইনজীবীরা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগকাণ্ডের কিং মেকার বলেছেন।

    এর আগে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে কিং পিং, চক্রের মাথা বললেও এই প্রথমবার সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় কিং মেকার বলেছেন।