গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata শুক্র-শনিতে কালবৈশাখীর দাপট, শিলাবৃষ্টি

    শুক্র-শনিতে কালবৈশাখীর দাপট, শিলাবৃষ্টি

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হতে পারে শিলাবৃষ্টিও।
    তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কমতে পারে বৃষ্টি। আগামী ২ দিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ কিছু জেলায়। তবে আকাশ মূলত মেঘলাই থাকবে। তবে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বইতে পারে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে। শনিবারও আরও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।
    অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।