গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কালবৈশাখীর দাপট কলকাতায়, বৃষ্টি মাথায় ভোটগণনা

    কালবৈশাখীর দাপট কলকাতায়, বৃষ্টি মাথায় ভোটগণনা

    0
    26
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বুধবারের মতই বৃহস্পতিবারও সন্ধে নামতেই ফের কালবৈশাখীতে উত্তাল কলকাতা। প্রতিবেশী বাংলাদেশে বিস্তীর্ণ অংশ যখন বৃষ্টির তোড়ে জনজীবন বিপর্যস্ত।

    তখনই পরপর দুদিন কালবৈশাখীতে দিনের শেষে ঘরে ফেরার পথে থমকে গেছে কলকাতা। প্রবল ঝড় সঙ্গে ঝেঁপে বৃষ্টি। অফিস-কর্মক্ষেত্র ফেরত মানুষজন বৃষ্টির জেরে নাজেহাল হয়ে আশ্রয় নিয়েছেন আশপাশের নিরাপদস্থানে। এরমধ্যেই বিপদ বাড়িয়েছে ঘন ঘন বজ্রপাত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্র, শনিবার কালবৈশাখীর প্রকোপ তেমন না থাকলেও রবিবার থেকে বাড়বে ঝড়বৃষ্টি এবং যা চলার সম্ভাবনা বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও প্রভাব পড়বে এই কালবৈশাখীর। উত্তরবঙ্গে আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত পূর্বাভাসও দেওয়া হয়েছে।

    সর্বত্রই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়, দমকা বাতাস এবং প্রবল বজ্রপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সবমিলিয়ে ৪ঠা মে বৃষ্টির মধ্যে ভোটগণনার সম্ভাবনা পশ্চিমবঙ্গে।