গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata কালবৈশাখীর পূর্বাভাস শনিবারও! বজ্রপাত ও বৃষ্টি

    কালবৈশাখীর পূর্বাভাস শনিবারও! বজ্রপাত ও বৃষ্টি

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    শুক্রবার রাতে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলিতে। ঝড়ের তাণ্ডবে একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়েছে। রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কিছু এলাকা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাত ১২টার পর লাল সতর্কতা জারি করা হয়েছিল।
    দুর্যোগের কারণে কলকাতা বিমানবন্দরে সময়ে অবতরণ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানও। প্রায় ৫৫ মিনিট সেটি আকাশে চক্কর কেটেছে। শেষ পর্যন্ত রাত ১টা ২০ মিনিট নাগাদ অমিত শাহ কলকাতায় নামেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও শহরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়।
    এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।