গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata দক্ষিণেশ্বরে দীপান্বিতা কালীপুজো

    দক্ষিণেশ্বরে দীপান্বিতা কালীপুজো

    0
    169
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কালীপুজোর সকাল থেকেই ব্যাপক ভিড় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। ভবতারিণীর মন্দিরে পুজো এবার ১৭০ তম বছর। কথামৃতে বর্ণিত সাবেক সোনার গয়না আর বেনারসি সারিতে সেজেছেন ভবতারিণী।
    সোমবার ভোর থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় দক্ষিণেশ্বরের সিংহদুয়ার। তারপর বেলা যত গড়িয়েছে তত বেড়েছে ভিড়। দেবীর কাছে মনোস্কামনা পূরণের আশা করে পুজো দিয়েছেন কিংবা মানত করেছেন। প্রসাদ হিসেবে ফল-মিষ্টিও দেওয়া হয়েছে। কালীপুজো হওয়ায় পরমহংস রামকৃষ্ণদেবের পদধূলিধন্য দক্ষিণেশ্বর মন্দিরে বহু মানুষের জমায়েত হয়েছে। গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন পরে দেবীর উদ্দেশে পুজো দিয়েছেন দর্শনার্থী ও ভক্তরা। নিত্যপুজোর পাশাপাশি দক্ষিনেশ্বরে হয়েছে বিশেষ পুজো। রাত ১০:৩০ পর  ভবতারিণীর ভোগে ছিল অন্ন, ৫ রকম মাছ , ৫ রকমের আনাজ ভাজা, ঘি ভাত, ৫ রকমের মিষ্টি ও দই।
    এদিকে, কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকেই দেবীর উদ্দেশে ভোগ নিবেদন, আরতি চলেছে দফায় দফায়। এরই মধ্যে দীপান্বিতা কালীপুজোয় দক্ষিণেশ্বরকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। বেলা যত বেড়েছে, ভিড়ও হয়েছে তত।