গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা সেফ না হলে রাস্তায় বেরোন কী করে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    কলকাতা সেফ না হলে রাস্তায় বেরোন কী করে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    0
    88
    ছবি সৌজন্যে :ফেসবুক

    কলকাতা সেফ না হলে রাস্তায় বেরোন কী করে। বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এখানে মানুষ শান্তি থাকতে পারেন।

    আর কোথাও এত শান্তি নেই। কত ঘটনা ঘটছে অন্য রাজ্যে। তিনি চান না, বাংলায় একটাও ঘটনা ঘটুক। কিন্তু যদি কোনও ঘটনা কোথাও ঘটেও থাকে, সঙ্গে সঙ্গে বলতে শুরু করেন বেঙ্গল নাকি সেফ নয়। কেন্দ্রই তো কলকাতাকে সেফেস সিটি বলছে। বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলা যদি সেফ না হয় তাহলে রোজ রাস্তা অবরোধ করেন কি করে, কোর্টে যান কি করে। বেঙ্গল যদি সেফ না হয় তাহলে সেফ কোনটা। এরপরেই বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উত্তরপ্রদেশ-বিহার-রাজস্থানে ঘটলে ভেরি সেফ।

    দুর্গাপুরকাণ্ড, নাগরাকাটায় খগেন মুর্মুর ওপর হামলা থেকে রাজস্থানের সুপারি কিলার গ্রেফতার, পরপর ঘটনায় পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের সেফ সেল্টার বলে আক্রমণ করেছে বিরোধীরা। তারই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।