বিধানসভায় মুখ্যমন্ত্রীর আক্রমণে ‘কালী’, সন্ধেয় আটক

0
20
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বিধানসভায় দপুরেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সন্ধেয় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালী ওরফে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ।

এর আগে বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনও কাজ হয় না। কালী নামে ওই ব্যক্তির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেছেন ওঁকে তুললেই সব হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর দাবি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে নিয়োগ করেছে ক্যামাক স্ট্রিট। এই কালীই বাইপাসের ধারে ২০০ কোটি টাকা দিয়ে তৃণমূল ভবন বানাচ্ছে। সব টাকা তুলে ক্যামাক স্ট্রিটে পাঠায়। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সব জানেন। এফআইআর হয়েছে। সব ব্যবস্থা হবে। তাঁর প্রশ্ন একটা সরকার ১৫ বছর রাজ্য চালালো, তারপরেও লোহা কাটার মেশিন নেই।

কেন বাংলার এই সর্বনাশ করে গিয়েছেন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতিগ্রস্ত তৃণমূল জমানার সব বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখা হবে। তারপর দুর্নীতিগ্রস্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।