
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে। তার আগে ১৯ জুন নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৪ রাজ্যের ৫ বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে রবিবার। যার মধ্যে কালীগঞ্জ রয়েছে।
১ ফেব্রুয়ারি কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে। তার পর থেকে ওই আসনটি কার্যত বিধায়কশূন্য ছিল। এদিকে ভোটের দিন ঘোষণা হতেই তৎপরতা শুরু হয়েছে তৃণমূল বিজেপি দুই শিবিরে। নদিয়া উত্তর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায় জানিয়েচেন এখানে বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। আগের নির্বাচনে বিরাট ব্যবধানে জিতেছে তৃণমূল, এই নির্বাচনে জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত।
অন্যদিকে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস জানিয়েছেন ২০২৬ এ বিধানসভা নির্বাচন হবে রাজ্যে। এই ক’দিনের জন্য ভোট না হলেই ভাল হত। তবুও বিজেপি সর্বশক্তিদিয়ে ভোটে লড়বে। দল যাকেই প্রার্থী করুক না কেন এই আসনটি এখন ২০২৬-র আগে বিজেপির পাখির চোখ।
