
এবার মেয়ের মৃত্যুর বিচার মিলবে। সরকার বদলাতে আশাবাদী তমান্নার মা। কালীগঞ্জে উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল ছোট্ট তমান্নার।
ছাব্বিশের নির্বাচনে তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছিল সিপিএম। কিন্তু নির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের কাছে যেতে গিয়েছিলেন। তবে শুভেন্দু সরকারের প্রতি আস্থা রেখেছেন সাবিনা। শনিবার কৃষ্ণনগর জেলার নতুন পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন সাবিনা। তিনি জানিয়েছেন নতুন এসপির সঙ্গে কথা হয়েছে। তাঁর সংযোজন নতুন সরকার আসার পর এবার হয়ত মেয়ের বিচার মিলবে।
সাবিনা ইয়াসমিনের অভিযোগ, মূল অভিযুক্ত সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জনের নামে অভিযোগ রয়েছে। তাদের গ্রেফতারি এবং শাস্তির দাবি জানিয়েছেন তমান্নার মা।
