জমির আল কাটা ঘিরে রণক্ষেত্র নদিয়ার কালীগঞ্জ 

0
127
ছবি সৌজন্যে : নিজস্ব

জমির আল কাটাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদিয়ার কালীগঞ্জের হাটগাছা পঞ্চায়েতের অনন্তপুর গ্রাম। জানা গিয়েছে, বুধবার সকালে ওই এলাকার বাসিন্দা হাসান মল্লিকের জমির আল জোর করে কাটতে যায় কবির মণ্ডল ও তার ছেলে সেলিম মণ্ডল।

এরপরই হাসান কাজে বাধা দেওয়ায় দু’পক্ষের চরম বিবাদ শুরু হয়। মাঠের বিবাদ গ্রামেও ছড়িয়ে পড়ে। অভিযোগ পরবর্তী কালে খবীর শেখ গোষ্ঠীর লোকজন অস্ত্র ও বাঁশ নিয়ে রওশন শেখ ও তার ঘনিষ্ঠদের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর চালায়। বোমাবাজি করে বলেও অভিযোগ। এখনও এলাকায় চাপা  উত্তেজনা রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বেশ কয়েকজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে খবর, হাসান মল্লিক ওই এলাকার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য রওশন শেখের ঘনিষ্ঠ। অপরদিকে কবির মণ্ডল বর্তমান পঞ্চায়েত সদস্য খবির মণ্ডলের ভাই।