
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে ৩১ মার্চ পর্যন্ত কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
তবে কালীঘাটের কাকুকে বেহালার বাড়িতেই থাকতে হবে। বেহালার বাড়ি এবং হাসপাতালের বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। সিবিআইকে জানিয়ে দুটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন। তাঁর ফোনে নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। চিকিৎসক, আইনজীবী, বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবেন না তাঁর সঙ্গে।
ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন কালীঘাটের কাকু এবার সিবিআই-র মামলাতেও অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। সেই সব রিপোর্ট আদালতে জমা দেন কালীঘাটের কাকু। সেই সাপেক্ষেই শর্তসাপেক্ষে আবেদন মঞ্জুর করা হয়েছে।
