
সন্দীপ রেড্ডি বাঙ্গার স্পিরিট ছবি থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানো নিয়ে যখন সিনে দুনিয়ায় বিতর্ক তুঙ্গে, তখন দক্ষিণী ছবির ময়দানে একরকম ভেল্কিবাজি দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী দীপিকা। জাওয়ান খ্যাত পরিচালক অ্যাটলির একটি সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যাবে এবার নায়িকাকে।
শুধু তাই নয়, থাকছে আরও চমক, কারণ, এবার দীপিকার নায়ক হচ্ছেন দক্ষিণের সুপারস্টার আল্লু আর্জুন।নতুন এই সিনেমার একটি ভিডিও লুক প্রকাশ হয়েছে।যেখানে দেখা গিয়েছে তলোয়ার হাতে, রণমূর্তি অবতারে, নীল আলোয় ভেসে ওঠা সেট, তার মধ্যে অস্ত্র হাতে এক অনন্য দীপিকা।ভিডিওতে দেখা গিয়েছে, স্ক্রিপ্ট শুনেই দীপিকা স্টুডিওতে লুক টেস্টে অংশ নিচ্ছেন,নকল ঘোড়ায় চড়ে, নানা অ্যাকশন মুভমেন্টে নিজেকে প্রস্তুত করছেন চরিত্রের জন্য।অ্যাটলির এই উচ্চাকাঙ্ক্ষী, বড় বাজেটের প্রোজেক্টের নাম AA22xA6, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে দর্শকদের মাঝে। খবর, অ্যাটলি নিজে হাজির হন দীপিকার বাড়িতে, চিত্রনাট্য নিয়ে বিস্তারিত আলোচনার পরেই এই ছবিতে চূড়ান্ত হয় দীপিকার নাম।শোনা যাচ্ছে,জওয়ান এর পরিচালক AA22XA6 সিনেমার জন্য রেখেছেন ৮০০ কোটি টাকার বড় বাজেট। প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, দীপিকার চরিত্র রানি বিজয়-কে ঘিরে তৈরি হয়েছে কাহিনি।লেখা হয়েছে, রানি বিজয়ের জন্য এগিয়ে যান। ওয়েলকাম অন বোর্ড দীপিকা পাড়ুকোন,দ্য ফেসেস অফ AA22xA6।









