গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ঝাড়খণ্ডে উপনির্বাচনে লড়বেন হেমন্তের স্ত্রী কল্পনা

    ঝাড়খণ্ডে উপনির্বাচনে লড়বেন হেমন্তের স্ত্রী কল্পনা

    0
    180
    Hemants wife Kalpana will fight in Jharkhand by elections
    Hemants wife Kalpana will fight in Jharkhand by elections
    ঝাড়খণ্ডে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। এমনটাই জানিয়েছে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
    কল্পনা সোরেনকে গিরিডির গাণ্ডেয় বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে। লোকসভা ভোটের সঙ্গেই ওই কেন্দ্রে উপনির্বাচন হবে।গাণ্ডেয় বর্তমানে বিধায়কহীন। ওই কেন্দ্রের জেএমএম বিধায়ক সরফরাজ আহমেদ পদত্যাগ করার পর থেকেই আসনটি খালি পড়ে রয়েছে। উপনির্বাচনে সেখানে প্রার্থী হচ্ছেন কল্পনা সোরেন। গাণ্ডেয়তে ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার সঙ্গেই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।৩১ জানুয়ারি জমি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির আগে তিনি রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। স্বামী গ্রেফতার হওয়ার পরে কল্পনা সোরেনের রাজনৈতিক যাত্রা শুরু হয়। ৪ মার্চ গিরিডিতে জেএমএমের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজনীতিতে পা রাখেন তিনি।