
যাদবপুরকান্ডে সিপিএম, এসএফআইকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ৩৪ বছরে পশ্চিমবঙ্গে যা করেছে, এখন যাদবপুরে তাই করছে।
তিনি বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়টা সিপিএম, এসএফআই আর আল্ট্রা কমিউনিস্টরা শেষ করে দিয়েছে। বামেরা কোনও গঠনমূলক কাজ করতে পারে না। সবসময় ধ্বংসাত্মক কাজের সঙ্গেই যুক্ত থাকে। যাদবপুরে এরা না মানে আইন।
অনেক নিষিদ্ধ জিনিস সেখানে মিলেছে। সব সিপিএম, এসএফআইয়ের লোকজন এর সঙ্গে যুক্ত।
