এবার দেবী কালীকে জড়িয়ে কাঁদলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার সাংসদ হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি বাঁকুড়া শহরের দোলতলায়।
সেখানে নিজের হাতে দেবী কালীর পুজো করেন শ্রীরামপুরের সাংসদ। পুজোর জোগাড় থেকে আরতি সবটাই নিজেই সামলান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুজোর সময় যেমন আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ, ঠিক তেমনটাই দেখা গিয়েছে কালীপুজোতেও। দেবী মূর্তিকে জড়িয়ে কাঁদতে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ছবি সৌজন্যে : নিজস্ব
