মমতা-অভিষেকের কাছে ফিল্টার হয়ে কথা যায় : কল্যাণ

0
110
ছবি সৌজন্যে : নিজস্ব

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিল্টার হয়ে অনেক কথা যায়। ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আইনজীবী সাংসদ বলেছেন সংসদে তাঁকে হুমকি দেওয়া হলে দলের মহিলা সাংসদরা চুপ করে বসে থাকেন।

কিছুদিন আগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-র সঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। এরপরে চিপ হুইপ পদ থেকে পদত্যাগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই দায়িত্ব দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে।

তখনকার মত বিষয়টি মিটে গেলেও রবিবার শ্রীরামপুরের সাংসদ বলেছেন রমেশ বিধুরি মহুয়া মৈত্রকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনই সংসদে রাজীব প্রতাপ রুডি মহুয়া মৈত্রকে সমর্থন করতে গিয়ে তাঁকে থ্রেট করেছেন। সেখানে শতাব্দী রায় ডেপুটি লিডার উপস্থিত থাকলেও রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেননি।