গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কাকলিকে সরিয়ে কল্যাণই ফের লোকসভার মুখ্যসচেতক

    কাকলিকে সরিয়ে কল্যাণই ফের লোকসভার মুখ্যসচেতক

    0
    17
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কাকলি ঘোষ দস্তিদার-কে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই ফের লোকসভার মুখ্যসচেতক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ন’মাসের মধ্যেই পুরনো পদে ফিরেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
    বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি জানিয়ে দেন, কল্যাণই এ বার থেকে মুখ্যসচেতকের দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের অগাস্টে আচমকাই মুখ্যসচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়তা গ্রহণও করে নিয়েছিলেন। সেই পর্বে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্যে তরজা চলছিল কল্যাণের। তখনই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হয়। উপদলনেতা করা হয়েছিল শতাব্দী রায়কে। বৃহস্পতিবার কাকলিকে সরিয়ে ফের কল্যাণকেই পুরনো দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন দায়িত্ব পেয়ে কল্যাণ বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি কৃতজ্ঞ। তিনি যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করবেন।  তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে সাংসদদের বৈঠকে আভাস দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের ভোটে যা হয়েছে, তা জাতীয় স্তরে তুলে ধরার ব্যাপারে বিজেপি-বিরোধী জোট ইন্ডিয়া-ভুক্ত দলগুলির সঙ্গে আলোচনা চলছে।
    সূত্রের খবর, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলের কাছে এমনও খবর আসছে, বিভিন্ন জায়গায় সিআরপিএফ-এর পোশাক পরে বিজেপির লোকজন তৃণমূলকর্মীদের উপর হামলা চালাচ্ছে। তিনি এ-ও বলেছেন, এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ ভাবে থাকলে দ্রুত এই পরিস্থিতি তৃণমূল পার করতে পারবে।