মহুয়ার ‘নারীবিদ্বেষী’ পোস্ট, পাল্টা আক্রমণ কল্যাণের

0
236
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কসবাকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র-র মন্তব্যে শোরগোল হতে দূরত্ব তৈরি করেছে তৃণমূল। জানিয়েছে এই মন্তব্য তাঁদের ব্যক্তিগত, দলের অবস্থান নয়।
তৃণমূলের এই বিবৃতির পর দুই নেতাকে কার্যত নারীবিদ্বেষী বলেছেন কৃষ্ণনগরের তণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহুয়া লিখেছেন ভারতে নারীবিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই। কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটা বিষয়, এই ধরণের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করা হয়, সে যেই করুন না কেন। মহুয়া পোস্ট করতেই তাঁকে পাল্টা বিঁধেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন দেড়মাসের হানিমুন শেষে দেশে ফিরে পিছনে লাগা শুরু করেছেন মহুয়া। সরাসরি বলেছেন তিনি একজন নারীকে বিদ্বেষ করেন সেটা হলেন মহুয়া মৈত্র।
তাঁর কথায় কৃষ্ণনগরের সাংসদ তাঁর সংসদীয় এলাকায় কোনও নেত্রীকে ওপরে উঠতে দেন না। আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূলের ভাল সময়ে সাংসদ হয়ে পুরো ভাঙিয়ে খাচ্ছে।